ব্যস্ত শহর পথ ভুলেছে অন্ধরাতেই ফিরতে চায়,
উপন্যাসের পংক্তি হয়েও ছোটো গল্প লিখে যায়।
চিরকুটেরা বাতাসে উড়ে শুধরে দেয় পাখির ভুল,
গল্পটা খোরাক খোঁজেনা তাই গুনতে থাকে মাশুল।
গল্প যেন শেষই হয়না বৃষ্টি নামে নিজের চোখে,
নাম না জানা গল্প শুধুই ভিজতে থাকে শহরশোকে।
শহর ঠিকই পৌঁছে যাবে সাক্ষী রেখে মানুষজন,
আমি বোধহয় থাকব চেয়ে ছেঁড়া পাতায় সারাক্ষণ।
পৌলমী দে