রবীন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরিচালিত ওয়েবজিন

A+ A A-

অনন্য রবীন্দ্রনাথ

কলমে: কোয়েল কুন্তী

অনন্য রবীন্দ্রনাথ 

 

 

মলাট পুরোনো হলেও তুমি তো ফুরিয়ে যাওনি কবি,

আমাদের চশমার কাঁচ জুড়ে আজও তোমারই ছবি।

পঁচিশে বৈশাখ শুধু নয়, ক্যালেন্ডারের ভিড়ে -

তুমি মিশে আছো শ্রাবণের জল, শরতের নদী তীরে।

 

পরীক্ষার চাপে ক্লান্ত দুচোখে যখন নামে আবেশ,

তোমার গানের সুরে খুঁজে পাই শান্তির এক রেশ।

ক্যান্টিনের সেই তপ্ত আড্ডায়, বা প্রথম প্রেমের চিঠি -

তোমার কবিতা সাক্ষী থাকে, দেয় না তো কোনো ইতি।

 

অন্যায়ের প্রতিবাদে গর্জে ওঠে তোমার কলম আজও।

আমাদের ভাবনায়, আমাদের স্বপ্নে নিরন্তর তুমি রাজো।

লাইব্রেরির শান্ত কোণে কিংবা গিটারের তারে -

খুঁজে পাই তোমায় প্রতিদিন, জীবনের আঁকে বাঁকে।

 

তুমি নেই শুধু মূর্তিতে ঢাকা, তুমি তো রয়েছ প্রাণে,

কলেজের এই নতুন ভোরে,আগামীর গানে গানে।

রবীন্দ্রনাথ মানে তো কেবল কিছু শব্দের মালা নয় -

তুমি আমাদের অস্বস্তির ধ্রুবতারা, জয়ের পরিচয়।

   

Name- Koyel kunti

Dept-Microbiology(sem IV) 

নিবন্ধ তালিকায় ফিরে যান
× Enlarged Image