রবীন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরিচালিত ওয়েবজিন

A+ A A-

আঁধারে আশার আলো

কলমে: সহর আলি খান

কবিতার নাম :আঁধারে আশার আলো

 

 

জানি না কোন অসুখ আমার দেশে এসেছে!

ছড়িয়ে পড়েছে আমার সোনার বাংলায়, ছড়িয়েছে সারা দেশে।

এ ব্যাধি শুধু প্রাণ কাড়ছে না,

কেড়ে নিচ্ছে মনুষ্যত্ব ও মানবিকতাকে!

না জানি কোন শকুনের নজর আজ বাংলাতে পড়েছে,

মানুষের হৃদয়কে যা বিষাক্ত করে তুলেছে।

চিন্তায় আসেনি কোনো পরিবর্তন;

এসেছে শুধু লালসা, ক্ষোভ আর আসক্তি।

পরিবর্তন এসেছে মন ও মানসিকতায়—

মানবরূপী কিছু দানব দলের অশুভ প্রচেষ্টায়!

শান্তি আজ বহুদূরে গেছে সরে,

ভালোবাসার দীপ নিভেছে ঘরে ঘরে।

কোথায় হারালো সেই সোনাঝরা দিন?

বাজে শুধু বিষাদের সুর রাতদিন।

এ কেমন অভিশাপ নেমেছে আজ?

ভেঙে চুরমার সব আড়াল আর লাজ।

হয়তো এ কোনো মহাপাপের ফল,

নীতি-আদর্শ আজ তাই টলমল।

তবুও কি জাগবে না মানুষের বিবেক?

ঘটবে কি কোনোদিন নবজাগরণ?

অন্তর কি হবে শুদ্ধ আর নির্মল?

আবার কি হাসবে প্রিয় বাংলা মোর,

মাঠে কি ফুটবে সেই সোনাঝরা ফসল?

আসবে কি আদেও চেতনার পরিবর্তন?

বিতাড়িত হবে কি এই ব্যাধি মানুষের চিন্তাধারা থেকে?

চিরতরে কি মুক্তি পাবে আমার 

সোনার বাংলা— আমার প্রিয় দেশ !

নিবন্ধ তালিকায় ফিরে যান
× Enlarged Image