রবীন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরিচালিত ওয়েবজিন

A+ A A-

আন্তর্জাল

কলমে: সৌম্যদীপ ঘোষ

আন্তর্জাল

              

                সৌম্যদীপ ঘোষ

 

               

সভ্যতার অগ্রগীতির মাঝে উঠে এলো কত অমৃত কত হালাহল

সমাজ বলে খাবো বিষ কেউ বলে অমৃত এই নিয়ে শুরু কোলাহল

মনের চিঠি আজ হয়েছে টেক্সট কখনো মেসেজ বা কল

ভাবিনি এর মাঝে আস্তে আস্তে মানুষের হৃদয় যন্ত্র হয়েছে বিকল

 

পোহালে রাত দেখি স্ট্যাটাস তাতে কত দুঃখ কত আনন্দ

কিন্তু যে সত্যি অবহেলিত সে কি পোস্ট করে না বলে মন্দ

কাজ কর্মে নিবিড়তা বিলাসিতার সাথে হয়তো মানুষের রসায়নের কমেছে অনুপাত

ঘুম ভাঙতে ভাবলাম আরে ক্রিয়েট অপশনে গিয়ে দেখি তো কমে যদি মানুষের বুদ্ধির সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার সংঘাত

 

এতো গেলো বিষের কথা অমৃত তো আছে অনেক

হয়তো আমরা বিষেতেই খুশি তাই জাগাই না নিজেদের বিবেক

গণিত বিজ্ঞান অর্থনীতি সবই সহজ যদি একটা ফোন থাকে হাতে

কিন্তু ভাবিনি তো সবই যখন হয়েছিল সৃষ্টি ছিল সবই প্রকৃতিতে

ইশ্বর ভক্তি দেখাই আমরা সুন্দর সব স্ট্যাটাস দিয়ে

মানুষের মন তো বড় মন্দির কই খুঁজিনি তো তাকে সেখানে উঁকি দিয়ে

হয়তো এই ক্ষুদ্র প্রচেষ্টা পাঠাবো সবার কাছে

সমাজ মাধ্যমে ব্যবহার করে

ভরসা রাখি কিন্তু হৃদকমলে

তাই যাবো না হয়তো কলম ছেড়ে

নিবন্ধ তালিকায় ফিরে যান
× Enlarged Image