রবীন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরিচালিত ওয়েবজিন

A+ A A-

এসো হে বৈশাখ

কলমে: সৌম্যদীপ ঘোষ

এসো হে বৈশাখ

 

                      সৌম্যদীপ ঘোষ

 

হে বৈশাখ, শুনেছি তুমি আনবে নব বার্তা  

চৈত্র বলে, ভোলা কি সম্ভব পুরোনো বছরটা?  

গাজনের বাদ্যি শুনে বুঝলাম কাল আসছে নতুন বছর  

উষ্ণতা মিশে বছরের প্রথম সূর্য আলোকিত করবে ভোর  

 

আমের ডালে বসা কোকিল হয়তো বসন্তের জন্য করবে বিলাপ  

নতুন পোশাক, মিষ্টান্ন আরও কত ভোজন মিলে মিশে তৈরি করবে আনন্দের সংলাপ  

সকাল থেকে পাবো মোরা কত শুভেচ্ছা  

বছরের প্রথম দিনে হয়তো জাগবে মনে কত নতুন ইচ্ছা  

 

বুক ভরা আশা নিয়ে মন্দির পানে চেয়ে মানুষ করবে সুখের কামনা  

নতুন বছর ভালো যাক, কিন্তু মনে এখন তৈরি হয়েছে হালখাতার মিষ্টি খাওয়ার বাসনা  

নতুন পঞ্জিকাতে লেখা হবে শুভ সময়ের সূচি  

হে বৈশাখ, দেখেছি তো অনেকবার তোমায় তাও মনের মেটেনি রুচি  

 

কারো জীবনে আনবে তুমি দুঃখ, কারো সুখ, কারো ভালোবাসা  

শুভকামনা তো সবাই করি, কিন্তু সময় তো মানে না ভাষা  

এই বছরে হয়তো হবে আরও কত জ্ঞান, কত অভিজ্ঞতা অর্জন  

ঈশ্বরের কাছে করি শুধু এই প্রার্থনা, সমাজের চোখে হই যেন সুজন  

মানবিকতা তৈরি হোক আগামী পাক নিরাপদ আশ্রয়  

ভালোবাসার রঙে সাজুক পৃথিবী, না থাক ঝড়ঝঞ্ঝা ভয়  

সবার ওপর পড়ুক ঝরে আনন্দের বারি, এইটুকু শুভেচ্ছা  

ঈশ্বর যেন পূর্ণ করেন জগতের সকল শুভ ইচ্ছা  

আহ্বান জানাই আগামীকে, জগৎকে ভালোবেসো  

আজ আনন্দের সাথে বলো সবাই  

এসো হে বৈশাখ, এসো এসো

 

নিবন্ধ তালিকায় ফিরে যান
× Enlarged Image