- নেতাজি সুভাষ
-সুমিত ঘোষ
ভারত মাতার বীর সন্তান ,নেতাজি সুভাষ
কামিনী কাননে যেন, সুগন্ধি সুবাস।
১৮৯৭ এর ২৩ জানুয়ারি ,তোমার জন্মদিন
মোরা শ্রদ্ধার সাথে তোমায় স্মরি, এ যে শুভ দিন।
প্রাচুর্যের মধ্যে থেকে তুমি মানুষ হয়েছিলে
রাজহালে থাকতে তুমি, সংসারী হইলে।
দেশ মায়ের ডাকে তুমি ,সঁপে ছিলে প্রাণ
তোমায় মোরা ভুলবো নাকো, তব কীর্তি না হবে ম্লান।
পরাধীন ভারতমাতার ,শৃঙ্খল মোচনের লাগি
আসমুদ্র হিমাচল সেদিন ,উঠেছিল জাগি।
লড়াইয়ের ময়দান ছেড়ে ,এলে নাকো তুমি
তোমার জন্য গর্বিত আজ, পুন্য ভারত ভূমি।
তুমি বন্যা খারায় ছুটে যেতে, থাকতে অসহায়ের পাশে
বেতার বক্তৃতায় কভু উজ্জীবিত করতে ,ইংরেজেরও ত্রাসে।
বেণীমাধব দাস শিক্ষক তোমার ,সুশিক্ষা পেলে তার কাছে
Ravenshaw Collegiate School এ তোমার ,কতই সুনাম আছে।
I.C.S পরীক্ষায় চতুর্থ স্থান, পেয়েছিলে তুমি
দেশের লাগি ত্যাগ সাধনের জন্য ,তোমায় মোরা নমি।
উড়িষ্যার ভুবনেশ্বর হল তোমার জন্মভূমি
সারা ভারত বর্ষ জুড়ে ছিল ,তোমার কর্মভূমি।
I.N.A গড়লে তুমি হলে আজাদ হিন্দ ফৌজের নেতা
সেনাদের কাছে তুমি নেতাজি ,ভুলবে বল কে তা ?
তোমার কথা মনে হলে চোখে আসে জল
তোমার পুণ্য প্রচেষ্টা ,যায়নি নিষ্ফল।
কাবুলিওয়ালার ছদ্মবেশে ,তুমি পালিয়ে গেলে দেশ থেকে
ডুবোজাহাজে বিদেশ গেলে ,দেশ মায়ের দুঃখ দেখে।
১৯৪৫ এর ৭ই আগস্ট তুমি হলে অন্তরীণ
তুমি অমর হয়ে রবে এ বিশ্বে ,মোরা ভুলবো না তব ঋণ।
তোমার স্বপ্নের ভারত ভূমি ১৯৪৭ এ স্বাধীন হলো
এই স্বাধীনতায় সর্বাগ্রে তোমার ,অবদান রহিল।
তোমার লেখা 'আত্মজীবনী' তে আছে সংগ্রামের ইতিহাস
ধন্য তোমার মানব জন্ম ,তুমি ধন্য হে সুভাষ ।