রবীন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরিচালিত ওয়েবজিন

A+ A A-

প্রিয় রবীন্দ্রনাথ

কলমে: রূপসা মান্না

প্রিয় রবীন্দ্রনাথ / রূপসা মান্না 

 

পঁচিশ এলেই রবি ঠাকুর একটা দিনই আসো

জন্মদিনে খুশির স্রোতে উজান টানে ভাসো।

সোনার তরী পদ্মা নদীর ঢেউয়ের পরে ঢেউ 

আমরা কি আর সাঁতার জানি তেমন করে কেউ! 

কেমন করে তোমায় ছোঁব কোথায় তোমার তল 

আমার চোখেও ভাসে যে আজ এক পৃথিবী জল!

 তোমার সুরে তোমার তালে পাখিরা গান গায়-

গভীর রাতে চাঁদও ভাসে তোমার ইশারায়। 

দিঘির বুকে পদ্ম শালুক রঙিন পাপড়ি মেলে 

আপন মনে দোলায় মাথা তোমার খবর পেলে।

তোমার আলো ছড়িয়ে আছে পৃথিবীর সবখানে,

জোয়ার ভাটা সেও যেন তোমার নিখুঁত টানে।

তবুও কেন পঁচিশ এলেই একটা দিনই পাই

সব দিনটাই পঁচিশ তারিখ মনে করতে নাই?

পড়ার ঘরে খেলার ঘরে বাড়িয়ে দুটো হাত 

বাবার মত আগলে রেখো প্রিয় রবীন্দ্রনাথ।

               ______________

 

Name - Rupsa Manna 

University roll-230141040122

Sem- VI

Department - Bengali 

 

নিবন্ধ তালিকায় ফিরে যান
× Enlarged Image