ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর নামটি যার ,
কলকাতা জোড়াসাঁকো জন্মও টি তার ।
শান্তিনিকেতনের কোণায় কোণায় আছেন যিনি জড়িয়ে,
হুগলি নদীর তীরে সেতুটি যে তারই নাম নিয়ে।
ভারতের জাতীয় সংগীত জন গণমন অধিনায়ক জয়হে
গেয়েছি মোরা সেই ছেলেবেলা থেকে সকলে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
অনেকই বলেন শুনি রবীন্দ্রনাথ নাকি কেবলই বাঙালিরই ,
আমি বলি:একদম ভুল রবীন্দ্র নাথ আমাদের সকলেরই।
বলে অনকেই বাঙালি নই আমি কেবল বাংলাতেই থাকি ,
তবুও সে রবীন্দ্রনাথ আমার কাছে সবচেয়ে দামি।
ছোটবেলা থেকে পড়ে এসেছি রবি ঠাকুরের 'কুমোর পাড়ার গরুর গাড়ি '
ভারতের জাতীয় সংগীত গাই সকল ভারতবাসী।
আবারও বলবো যতই বলো রবি কেবল শুধুই বাঙালিরই ,
শুধু বাঙালি নয় রবীন্দ্র নাথ সকল ভারতীয়র কাছে সেই রত্ন যা সব চেয়ে দামি ।