রবীন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরিচালিত ওয়েবজিন

A+ A A-

স্কুলের শেষ দিন

কলমে: অর্ঘ্য পাল

কবিতার নাম:- স্কুলের শেষ দিন

কবির নাম:- Argha Pal

Mathematics department 

6th Sem

 

 

 

 

*স্কুলের শেষ দিন* 

                  - অর্ঘ্য পাল

 

 

যেথায় যেতে নারাজ ছিলাম,

দিতাম অজুহাত।

সেটাই মোদের চাওয়া পাওয়া 

ছাড়তে চায় না হাত।

 

সেটাই মোদের বিদ্যায়তন 

সোজা কথায় বললে,

এখন ভাবছি ভালো হতো 

প্রতিদিন স্কুলে পৌঁছলে।

 

দাঁত থাকতে দাঁতের মর্ম, 

কি আর বোঝে ভাই।

বিদায় বেলা ঘনিয়ে এলে, 

তোমায় পেতে চাই।

 

মনে পড়ে সেই প্রথম দিনের 

মিষ্টি মধুর কথা।

সেথায় ছিল আনন্দ আর 

ভয়ের মালা গাঁথা।

 

শিখেছি দেখেছি অনেক,

হয়েছে অভিজ্ঞতা। 

যেখানে এরকম শিক্ষক মন্ডলী, 

ফাঁক থাকে কি সেথা?

 

ছুটেছি খেলেছি দৌড়েছি অনেক 

তোমার প্রাঙ্গণে তায়।

সেদিনের মধুর সেই কথা 

সে কি ভোলা যায়।

 

দেখতে দেখতে কাটিয়ে দিলাম 

জীবনের বহু বছর।

বিদায় এবার নিতে হবে 

গুনছি বসে প্রহর।

 

বিদায় শেষে একদিন হয়তো 

ভাববো তোমার কথা।

মন জুড়ে ভাসবে সেদিন 

স্মৃতির মালা গাঁথা।

 

বিদায় বেলা ঘনিয়ে আসায়

বলছি বিদায় দিন। 

তোমার এই স্মৃতি আমার 

মনে রইবে চিরদিন।

 

 

নিবন্ধ তালিকায় ফিরে যান
× Enlarged Image