রবীন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরিচালিত ওয়েবজিন
কোঅর্ডিনেটর
আইকিউএসি
রবীন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী পরিচালিত ‘চরৈবতি’ প্রকাশ উপলক্ষ্যে ছাত্রছাত্রী, সম্পাদকমণ্ডলী ও শিক্ষকবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন। পত্রিকাটি আগামী দিনে সৃজনশীলতা ও জ্ঞানচর্চার ধারাকে সমৃদ্ধ করুক— এই কামনা করি।
সদস্য
আইকিউএসি
আমি উদয় কুমার খাঁ, বর্তমানে রবীন্দ্র মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা
বিভাগের অ্যাসোসিয়েট অধ্যাপক। আমি এই মহাবিদ্যালয়ের একজন
প্রাক্তনী, তার ফলে রবীন্দ্র মহাবিদ্যালয় পত্রিকা ‘চরৈবেতি’-র অনেক
দিনের পাঠক। অনেক বিবর্তনের মধ্যে দিয়ে ‘চরৈবেতি’-র উত্তরণ ঘটেছে।
ছাত্রছাত্রী, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের নিরলস প্রচেষ্টায় ও
আশেপাশের কিছু গুণীজনের পৃষ্ঠপোষকতায় ‘চরৈবেতি’ সকলের ভীষণ প্রিয়
পত্রিকা হয়ে উঠেছিল। আমার স্মৃতিতে চিত্রশিল্পী প্রদীপ প্রধানের
আঁকা প্রচ্ছদগুলো আজও উজ্জ্বল।
নবকলেবরে প্রকাশিত অনলাইন ‘চরৈবেতি’ আবার সকলের প্রিয় পত্রিকা হয়ে
উঠবে এই কামনা করি।
অধ্যাপক বাণিজ্য বিভাগ
অনেকদিনের প্রতীক্ষার পর আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষের ধারাবাহিক সহযোগিতা, প্রকাশনা প্রকোষ্ঠের সদস্যদের পরিশ্রম ও তত্ত্বাবধানে 'চরৈবেতি' প্রকাশ পেতে চলেছে। পত্রিকাটির সাহিত্যের গুনগত মান পাঠক-পাঠিকাদের ভালো লাগলে সকলের প্রচেষ্টা সার্থক হবে। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। এই শুভক্ষণে ‘চরৈবেতি’-র পথচলা পুনরায় শুরু। তাই আশা করব এই পথচলা কখনোই থামবে না। যারা পত্রিকাতে তাদের রচনার দ্বারা সমৃদ্ধ করেছ, তাদের ধন্যবাদ জানাই। প্রত্যেকের সৃজনশীলতা ও কঠোর পরিশ্রম এই পত্রিকার জীবনকাল বৃদ্ধি করবে এবং মহাবিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে এটুকই আমার আশা।
অধ্যাপিকা
ইতিহাস বিভাগ
‘চরৈবেতি’ ওয়েব পোর্টালের সূচনালগ্নে আমার আন্তরিক শুভেচ্ছা। প্রিয় সহকর্মীদের পথনির্দেশে সুযোগ্য ছাত্রছাত্রীদের পরিচালনায় এগিয়ে চলুক এই অনন্য কার্যক্রম, সূর্যের মতো আলো ছড়াক সামনের পথে।
কনভেনর
কালচারাল অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সেল
'চরৈবেতি' আমাদের মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সৃষ্টি সুখের
উল্লাস। এই প্রকাশ ছাত্র-ছাত্রীদের সঙ্গে আমাদেরও উদ্বুদ্ধ করে এবং
আনন্দ দেয়। এর মধ্য দিয়ে আগামীর আগমন— প্রত্যাশা, আমাদের সজীব
রাখে। যেসব ছাত্রছাত্রীরা তাদের রচনায় 'চরৈবেতি'-র এই সংখ্যা
সাজিয়ে তুলেছে, তাদের শুভেচ্ছা। আরো অনেক ছাত্রছাত্রী ভবিষ্যতে এই
পরিসরে তাদের রচনা প্রকাশে উৎসাহী হয়ে উঠবে, এ আমাদের প্রত্যাশা।
নতুন প্রতিভা সন্ধানে ‘চরৈবেতি’ হোক আমাদের মন্ত্র।
কনভেনর
পাবলিকেশন সেল
ছাত্রছাত্রীদের অদম্য উৎসাহ, অফুরান ইচ্ছাশক্তি আর নিবিড় পরিশ্রমের ফলস্বরূপ ‘চরৈবেতি’-র এই নতুন সাজে সেজে ওঠা বাস্তবায়িত হল। ওদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। আগামীতে ওদের এই প্রচেষ্টা বহু মানুষের সমাদর লাভ করবে, সে আমি নিশ্চিত জানি। এগিয়ে চলো।